ঢাবি হলে ছাত্ররাজনীতি না রাখার সিদ্ধান্ত বহাল আছে: উপাচার্য

০৯ আগস্ট ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন উপাচার্য ড. অধ্যাপক নিয়াজ আহমেদ খান

হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন উপাচার্য ড. অধ্যাপক নিয়াজ আহমেদ খান © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদলয়ের হলগুলোতে ছাত্ররাজনীতি না রাখার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল আছে। সিদ্ধান্ত কার্যকরে রোডম্যাপ তৈরিতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

শনিবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ইস্যুতে হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 

উপাচার্য বলেন, ‘জুলাইয়ে যেটা সিদ্ধান্ত হয়েছিল, সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। সেটার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। রাতে আরও মিটিং হবে। পরে প্রেস রিলিজে জানানো হবে।’

এ সময় সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট ড. ফারুক শাহ বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে রোডম্যাপ তৈরি হবে।ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ১৭ জুলাই শিক্ষার্থীরা হলে হলে যে ছাত্ররাজনীতি নিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, সেটাই বাস্তবায়নের জন্য এখনো কথাবার্তা চলছে। খুব শিগগির আমার প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব।’

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬