ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ: ঢাবি উপাচার্য

২৯ জুন ২০২৫, ০৩:০০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:৫৪ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সংশ্লিষ্টদের কোনরূপ শৈথিল্য প্রদর্শন বরদাস্ত করা হবে না।

আজ রবিবার (২৯ জুন) উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য এ সহযোগিতা চান।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৯ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে কোনরূপ শৈথিল্য প্রদর্শন বরদাস্ত করা হবে না।

বৈঠকে অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতিসহ বিভিন্ন আবাসিক এলাকার কল্যাণ সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে নিরাপত্তা সমন্বয় কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, কারও বিরুদ্ধে ক্যাম্পাসে নাশকতামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে অথবা নাশকতামূলক কর্মকান্ডে জড়িতদের কোনরূপ আশ্রয়-প্রশ্রয় দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬