সরকার রাজনৈতিক দলের অতি ক্ষমতায়নের চাপের কাছে আত্মসমর্পণ করেছে: ইফতেখারুজ্জামান

১৯ জুলাই ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত এক সমাবেশ ও সম্মেলনে

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত এক সমাবেশ ও সম্মেলনে © সংগৃহীত

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক দলের অতি ক্ষমতায়নেরর চাপের কারণে তাদের কাছে আত্মসমর্পণ করেছে। যার ফলে সকালে একটা বলছে বিকেলে আরেকটা‌ বলছে। শনিবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদে চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত এক সমাবেশ ও সম্মেলনে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের যে মেন্ডেড ছিল সেটিকে তারা জোড়ালো ভাবে ধারণ করতে পারি নি। সরকারের পেছনের রেজিমটা এমন ক্ষমতাশীল যার ফলে সরকার আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে।

রাজনৈতিক দলের সংস্কার নিয়ে কোন আলাপ আমরা দেখতে পাই না। এই নিয়ে কথা বলতে গেলে বলা হয়  বিরাজনীতিকরণের কথা বলছেন আপনারা। তাছাড়া শিক্ষার বৈষম্যের জন্য‌ই যে আন্দোলন এখন সেই শিক্ষা খাতের কোন সংস্কার নেই।গোয়েন্দা সংস্থার কোন সংস্কার হয় নি। কেবল কয়েকজন মানুষের পদের পরিবর্তন হয়েছে কিন্তু আচরণের পরিবর্তন হয় নি বলেন তিনি।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিচার বিভাগের অবস্থা এখনো পরিবর্তন হয় নি। বিচার ব্যবস্থা ঠিক না হ‌ওয়ার জন্য আমাদের অধিকার ক্ষুন্ন হচ্ছে। যদি বিচার বিভাগের সংস্কার করা যায় তাড়লে অন্যান্য অধিকার আদায় করা সহজ হবে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950