ঢাবির ছাত্রীদের হলে জরুরি প্রয়োজনে আত্মীয় থাকার অনুমতিসহ ৩ দফা দাবি

২৯ জুন ২০২৫, ১০:২৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:২২ PM
উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানকালে

উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানকালে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংক্রান্ত সমস্যা দূর করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (ACT)’। আজ রবিবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়ে এই দাবি তুলে ধরেন সংগঠনটির প্রতিনিধিরা।

স্মারকলিপিতে ছাত্রী হলগুলোর নানা সীমাবদ্ধতা ও সমস্যা তুলে ধরে বলা হয়, এসব কারণে ছাত্রীদের ওপর মানসিক চাপ বাড়ছে এবং তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আবাসিক পরিবেশ গড়ে তুলতে হলে মানবিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়।

‘এক্ট’ সংগঠনের উপস্থাপিত দাবিগুলো হলো- জরুরি প্রয়োজনে আত্মীয় থাকার অনুমতি: ছাত্রীদের মা বা বোনদের বিশেষ প্রয়োজনে বা অসুস্থতায় সাময়িকভাবে হলে অবস্থানের সুযোগ দেওয়া, অনাবাসিক ছাত্রীদের অস্থায়ী আবাসনের সুযোগ: পরীক্ষার সময় কিংবা স্বাস্থ্যগত জরুরি অবস্থায় নির্দিষ্ট ফি পরিশোধ করে অনাবাসিক ছাত্রীদের অস্থায়ীভাবে হলে থাকার ব্যবস্থা রাখা, হলে প্রবেশাধিকার সহজিকরণ: নির্ধারিত পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে প্রতিটি ছাত্রী হলেই শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করা, যাতে সহপাঠীদের সহায়তা ও যোগাযোগে কোনো বিঘ্ন না ঘটে।

এছাড়া স্মারকলিপিতে আরও বলা হয়, সময়োপযোগী আবাসন নীতিমালা প্রণয়ন ও হালনাগাদ করাই এখন সময়ের দাবি, যাতে নারী শিক্ষার্থীরা স্বস্তিদায়ক ও মানবিক পরিবেশে তাদের শিক্ষাজীবন নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬