ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে নতুন সিদ্ধান্ত

২৫ জুন ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:১২ PM
ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ধারাবাহিক বৈঠক

ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ধারাবাহিক বৈঠক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ বুধবার (২৫ জুন) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

বৈঠকে ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আজ থেকেই টিএসসি ও ভিসি চত্বর এলাকায় সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের মূল সড়কগুলোতে প্রক্টরিয়াল টিমের সঙ্গে পুলিশের টহল অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ১৬ জুন কাটাবনে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় মো. তামিম (১৯) নামে একজনকে আটক করে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, তামিম ২১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামানের অনুসারী।

এছাড়া, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সামনে ককটেল সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তদন্ত কমিটি কাজ করছে। একইসঙ্গে পুলিশও আলাদাভাবে তদন্ত পরিচালনা করছে এবং খুব শিগগিরই দায়ীদের গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

গতকাল রাজু ভাস্কর্য এলাকায় পটকা ফাটানোর ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশকে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মিলিতভাবে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে।

এদিন আরও একটি পৃথক বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

এদিকে, মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অচিরেই চার্জশিট প্রদান করা হবে বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াও এগিয়ে চলেছে। পিবিআই এর তদন্ত কাজ প্রায় শেষ করেছে এবং আগামী ২৪ জুলাই এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

এনসিপিতে নারীদের কোণঠাসার অভিযোগ, কাদেরকে দুষলেন দিনা?
  • ০৫ নভেম্বর ২০২৬
‘ওয়ালটন হাউজফুল অফার’— ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য প…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্বনাথের মিসের মহড়া, হতাশায় শেষ বাংলাদেশের প্রথমার্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেটা প্রাইভেসি নিয়ে রবির প্রতিযোগিতা, পুরস্কার পেল সেরা ১০ …
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের দুই মাসব্যাপী কর্মসূচ…
  • ০৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950