ঢাবিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের জন্য ছাত্রী সংস্থার হেল্পডেস্ক

২৪ জুন ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
ঢাবিতে ছাত্রী সংস্থার হেল্প ডেস্ক স্থাপন

ঢাবিতে ছাত্রী সংস্থার হেল্প ডেস্ক স্থাপন © টিডিসি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা নবাগত শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা প্রদান উপলক্ষ্যে ফিমেল হেল্প ডেস্ক স্থাপন করা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এই হেল্পডেস্ক পরিচালিত হচ্ছে। স্থানগুলো হলো কার্জন হল গেটের পাশে,কলা অনুষদের ডিন অফিসের বিপরীতে, সেন্ট্রাল লাইব্রেরির পাশে।

এখানে ছাত্রীদের সহায়তা প্রদানের লক্ষ্যে হেল্প ডেস্কে বিনামূল্যে স্যালাইন, চকলেট, কলম, টিস্যু পানি ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়।

ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না জানিয়েছেন, ‘আমরা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের তথ্য সহায়তার জন্য ৩ টি হেল্প ডেস্ক দিয়েছি৷ তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা ও ভর্তি কার্যক্রমকে সহজ করার লক্ষ্যে আমাদের পক্ষ থেকে এই আয়োজন। আমরা তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি এবং আগামী ৩০ তারিখ পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ছাত্রীসংস্থা ছাত্রী সংস্থা বিশ্ববিদ্যালয় শাখা সবার জন্য সুস্থ, সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে সদা সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আফসানা আক্তার বলেন ‘নবীন শিক্ষার্থীরা আমাদের কাছে এসে বিভিন্ন তথ্য জেনে উপকৃত হয়েছে। তাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অভিভাবকগণও  আমাদের কার্যক্রমে তাদের আস্থার বিষয়টি প্রকাশ করেছেন। আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৪ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রম চলাকালে প্রতিদিনই ইনশাআল্লাহ হেল্প ডেস্ক পরিচালিত হবে। হেল্প ডেস্কের কার্যক্রম শুরু হয় দুপুর ১২:০০ টায় এবং বিকেল ৪:৩০ পর্যন্ত  ভর্তি সহযোগিতা অব্যাহত থাকে।

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950