ঢাবি ক্যাম্পাসের অধিকাংশ জায়গাও বিদ্যুৎবিহীন

২২ জুন ২০২৫, ১১:৫০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১১:২৫ PM
বিদ্যুৎবিহীন ঢাবির হল

বিদ্যুৎবিহীন ঢাবির হল © টিডিসি ফটো

গ্রিডে ত্রুটি দেখা দেওয়ায় রাজধানীর বিভিন্ন জায়গার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অধিকাংশ স্থান এবং হলেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। ক্যাম্পাসের অধিকাংশ জায়গা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

আজ রবিবার (২২ জুন) রাত ১০টার পর থেকেই বিদ্যুৎবিহীন হয়ে আছে ঢাবি ক্যাম্পাসের অধিকাংশ স্থান ও হলগুলো।

দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের চিৎকার-চেঁচামেচি করতে দেখা গেছে।

তবে ক্যাম্পাসের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সুফিয়া কামাল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও মলচত্বরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬