ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ইউনিটে কোটায় ভর্তি ১৬০ শিক্ষার্থী

১৯ জুন ২০২৫, ০১:২৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৯:৫৮ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘কোটা’ ব্যবস্থার আওতায় চারটি ইউনিটে মোট ১৬০ জন শিক্ষার্থী ভর্তিতে সুযোগ পেয়েছেন। বুধবার (১৮ জুন) কোটায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তির অনুমোদন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

ঢাবির রেজিস্ট্রার ভবনের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছে।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিজেবল কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন ৩৩ জন। এ ছাড়া দলিত ও হরিজন কোটায় চারজন, মুক্তিযোদ্ধা কোটায় ২৫, উপজাতি কোটায় ৪৫ জন এবং ওয়ার্ড কোটায় (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তান) ৫৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

জানা গেছে, ২০২৪-২৫ সেশনে ঢাবিতে মোট আসন রয়েছে ৬ হাজার ১০টি। এর মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা দুই হাজার ৯৩৪টি। বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৮৯৬টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৫০ এবং চারুকলা ইউনিটে কোটাসহ মোট আসন সংখ্যা ১৩০টি।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসনের প্রতি বিভাগ হিসেবে বাংলায় ১১০, ইংরেজিতে ১১০, আরবিতে ১০০, ফারসি ভাষা ও সাহিত্যে ৭৫, উর্দুতে ৭০, সংস্কৃত ৭৫,  পালি ও বুড্ডিস্ট  স্টাডিজে ৫০, ইতিহাসে ১১০, দর্শনে ১২০, ইসলামিক স্টাডিজে ১০০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ১১০, তথ্যবিজ্ঞান ও  গ্রন্থাগার ব্যবস্থাপনায় ৬৫, ভাষাবিজ্ঞানে ৭০, সংগীতে ৬০, বিশ্ব ধর্ম ও সংস্কৃতিতে ৬০, নৃত্যকলা বিভাগে ৩০, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে ২৫।

রাষ্ট্রবিজ্ঞানে ১৫০টি, আন্তর্জাতিক সম্পর্কে ৮০টি,  সমাজবিজ্ঞানে ১৫০টি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ৬৫টি, লোকপ্রশাসনে ৯০টি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ৪০টি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ৪০টি, ক্রিমিনোলজিতে ৫০, কমিউনিকেশন ডিজঅর্ডারসে ৩০টি ও জাপানিজ স্টাডিজ বিভাগে শিক্ষার্থী আসন ৫০টি।

অর্থনীতিতে ১৩০টি, পপুলেশন সায়েন্সেসে ৪০টি ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪০টি, নৃবিজ্ঞানে ৫৫টি , টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিতে ৩০ টি ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজে ৩০টি শিক্ষার্থী আসন রয়েছে।

বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যার মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশে ১০০টি, উদ্ভিদ বিজ্ঞানে ৭০টি, প্রাণিবিদ্যায় ৮০টি ও মনোবিজ্ঞানে ৮০টি, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে ৩০টি আসন, পদার্থবিজ্ঞানে ১০০, গণিত ১৩০, রসায়ন ৯০, পরিসংখ্যান ৯০, ফলিত গণিত ৬০।

ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট আসনের মধ্যে ম্যানেজমেন্টে ১৫০, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ১৫০, মার্কেটিং ১৫০, ফিন্যান্স ১৫০, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ১০০, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ১০০, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ১০০, ইন্টারন্যাশনাল বিজনেস ১০০, অগ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগে ৫০ টি আসন রয়েছে। 

চারুকলার মোট আসনের মধ্যে অঙ্কন ও চিত্রায়ণ ২৫, গ্রাফিক ডিজাইন ২৫, প্রিন্টমেকিং ১২,  প্রাচ্যকলা ১৫, মৃৎশিল্প ১০, ভাস্কর্য ১০, কারুশিল্প ১৫, শিল্পকলার ইতিহাস বিভাগে ১৮ টি আসন রয়েছে। 

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9