নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

১৬ জুন ২০২৫, ০২:২০ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:৩১ PM
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ফলে নিরাপত্তাঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব শক্তিশালী করার লক্ষ্যে গতকাল (১৫ জুন) সপ্তাহব্যাপী পাকিস্তান সফর করার কথা ছিল উপাচার্যের।

সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাদের সফরটি বাতিল করেছেন।

আরও পড়ুন: তুরস্কসহ ৪ দেশ নিয়ে ‘ইসলামিক আর্মি’ গঠনের প্রস্তাব

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের তিনজন ভাইস চ্যান্সেলর পাকিস্তান যাওয়ার কথা ছিল। আমাদের ফ্লাইটটি ছিল মধ্যপ্রাচ্যের দিয়ে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের ফলে একটা অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই নিরাপত্তার কারণে আমরা এ রুটে ফ্লাইটে ট্রাভেল করিনি। একই সঙ্গে আমাদের পাবলিক ইউনিভার্সিটির দুজন চ্যান্সেলরও কেউ যায়নি।’

উল্লেখ্য, পাকিস্তানে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা-বিষয়ক সংস্থার (কমসটেক) আমন্ত্রণে ৭ দিনের সফরে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ বাংলাদেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬