ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ সমাবেশ 

১৫ মে ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও স্যার এ. এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়ার প্রতিবাদে এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাবি শাখা ছাত্রদল। 

বুধবার (১৪ মে) বিকাল সাড়ে পাঁচটায় ছাত্রদলের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলা প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে শেষ হয়।

এসময় তারা 'বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই', 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না', 'আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই', 'ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস চাই'-সহ বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করেন।

প্রতিবাদ সমাবেশে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ঢাবি ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল নেতা ও মেধাবী শিক্ষার্থী সাম্যকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অনতিবিলম্বে ঢাবি উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

আরেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একনিষ্ঠ কর্মীকে নির্মম ভবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাহরিয়ার আলম সাম্য জুলাই অভুথ্যানের সম্মুখ যোদ্ধা ও বাংলাদেশপন্থী রাজনৈতিবিদ ছিলেন। আমরা বলতে চাই, যারা দিল্লির দাসত্ব এবং পিন্ডির দাসত্ব করে তারা সাম্যের হত্যায় খুশি ও আত্মাহারা হয়েছে।

তিনি আরো বলেন, একাত্তর এবং চব্বিশের যে সাপের একই বিষ তাদেরকে বলতে চাই আগামী দিনের রাজনৈতিক ফয়সালা হবে একাত্তর এবং চব্বিশের গনহত্যাকারী সংগঠন বাদ দিয়ে এবং তাদেরকে বাংলাদেশের মাটিতে বিন্দু পরিমান রাজনৈতি করার সুযোগ দেওয়া হবে না।

সমাবেশে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে কোন সন্ত্রাসী সংগঠন থাকবে না। কোন হত্যাকারীর ঠাই হবে না, আমরা ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে বর্জ কন্ঠে রাজপথে থাকি। আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনিদের  অতিদ্রুত গ্রেফতার সহ বিচার করতে হবে তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবো আমরা রাবি শাখা ছাত্রদল।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগ: ছাত্রদল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950