৭ দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন রাবি উপাচার্য

১২ জুন ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব

অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব এক সপ্তাহব্যাপী পাকিস্তান সফরে যাচ্ছেন। তিনি আগামী ১৫ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ২১ জুন দেশে ফিরবেন। ইসলামি সম্মেলন সংস্থার (OIC) বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সংস্থার (COMSTEC) আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি। 

বৃহস্পতিবার (১২ জুন) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার।

সফরকালীন তিনি ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহযোগী সংস্থা COMSTECH আয়োজিত 'স্পেশাল রেক্টরস্ মিটিং ফর বাংলাদেশ' শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এছাড়া তিনি লাহোর, ইসলামাবাদ ও মারি শহরের কয়েকটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন ও সেসব প্রতিষ্ঠানের সাথে অ্যাকাডেমিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ছাড়াও ‘হাউ টু ইম্প্রুভ ইউনিভার্সিটি র‌্যাংকিংস' ও ক্রিয়েটিং ইনোভেশন ইকোসিস্টেম ইন ইনস্টিটিউশনস অব হায়ার লার্নিং' শীর্ষক দু’টি প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন। 

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬