রাবির এডুকেশন ক্লাবের নেতৃত্বে সেঁজুতি-তটিনী

২৫ মে ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১২:৩০ AM
সভাপতি সেঁজুতি ও সাধারণ সম্পাদক তটিনী

সভাপতি সেঁজুতি ও সাধারণ সম্পাদক তটিনী © টিডিসি ফটো

দেশের প্রথম শিক্ষাবিষয়ক স্বতন্ত্র ক্লাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবে’র চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হানা মালিক সেঁজুতিকে সভাপতি ও আনজুম তাসনিম তটিনীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ৪০৩ নম্বর কক্ষে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন নাদিয়া সুলতানা কাশমি, সারোয়ার জাহান, প্রজ্ঞা লাবণ্য খান ও আফসানা হাসান জেরিন। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শিকদার মোহাম্মদ মেহেদী হাসান, আলিম খান ফারহান ও সৈয়দ একরামুল হাসান। কোষাধ্যক্ষ হিসেবে শেখ সাদি, গবেষণা সম্পাদক হয়েছেন জেবা আনিকা চৌধুরী, পরিকল্পনা সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং দপ্তর সম্পাদক হয়েছেন ফারদিনা সরকার।

এ ছাড়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মো. মমিনুর রহমান সাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফিয়া জাহিন সিথী, প্রকাশনা সম্পাদক মো. ফেরদৌস ইসলাম শুভ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিমুল ইসলাম। জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ফাহাদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নওসিন তাবাসসুম অর্পা ও নুসরাত নওরীন।

উল্লেখ্য, রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG 4) বাস্তবায়নে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950