ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মশাল মিছিল

১৯ মে ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
সাম্য হত্যার প্রতিবাদ ও ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

সাম্য হত্যার প্রতিবাদ ও ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে ছাত্রদলের মশাল মিছিল © টিডিসি

গত ১৩ মে দিবাগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এ হত্যাকান্ডের বিচার, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে  উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 

আজ সোমবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে আরম্ভ করে ক্যাম্পাসের গুরত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচিতে নেতৃত্ব দেন। 

এসময় ছাত্রদলের নেতাকর্মীদের ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়। 

আরও পড়ুন: আসিফের রক্তমাখা ছবি শেয়ার করে সতর্ক করলেন হাসনাত

এর আগে, আজ সকালে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানান।

বিবৃতিতে বলা হয়, শহীদ সাম্য হত্যাকান্ডের বিচার, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজ ১৯ মে, ২০২৫ ইং রোজ সোমবার সন্ধ্যা ৭:০০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মশাল মিছিলের আয়োজন করেছে। 

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9