ফজলুল হক মুসলিম হল

ছাত্রলীগের হল ভিপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৮ PM
ফজলুল হক মুললিম হলে বিক্ষোভ মিছিল

ফজলুল হক মুললিম হলে বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে ছাত্রলীগের প্যানেল ঘোষণার পর এ নিয়ে অসন্তোষ প্রকাশ করার ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৩টায় হল সংসদে প্যানেল ঘোষণার পরপর ‘মানি না’, ‘মানবো না’ বলে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

ফজলুল হক মুললিম হল শাখা ছাত্রলীগের একটি বড় অংশ ভিপি প্রার্থী শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সিদ্দীক শিশিমের পক্ষে ভোট করতে অস্বীকৃতি জানান। এসময় তারা ‘মানি না’, ‘মানবো না’ বলে স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা ‘ছাত্রবান্ধব ভিপি চাই’ বলেও স্লোগান দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রলীগের এক নেতা বলেন, শিশিম চানখারপুল এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। শিক্ষার্থীদের কেউ তাকে পছন্দ করে না।

এসময় শাহরিয়ার সিদ্দীক শিশিমের ঘনিষ্ঠ ছাত্রলীগের সাবেক উপ-মানব সম্পদ সম্পাদক শামিমকে মারধর করে বিক্ষোভকারীরা।

ডাকসু নিয়ে আরো পড়তে দেখুন: সর্বশেষ ৭ নির্বাচনের একটিতেও জয় পায়নি সরকারপন্থীরা

বিমানে আসা মশার কামড়ে প্রাণ গেল দুই কর্মীর
  • ২৭ আগস্ট ২০২৬
কুয়াকাটায় ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ, সাধারণ জেলেরা তুলতে পার…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, ঝুলছে পা—মধ্যরাতের ভাইরা…
  • ২৭ আগস্ট ২০২৬
সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে চলছে বৈঠক
  • ২৭ আগস্ট ২০২৬
৭১ থেকে ২৪ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: …
  • ২৭ আগস্ট ২০২৬
টমটমে-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ২৭ আগস্ট ২০২৬