সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে চলছে বৈঠক

২৭ আগস্ট ২০২৬, ১১:৪৯ AM
সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক

সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক © সংগৃহীত

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এদিকে জাতীয় রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও তীব্র বিদ্যুৎ সংকট এবং দফায় দফায় লোডশেডিংয়ের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদে এবার জোরালো ভূমিকা পালন করবে বিরোধী দল। পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও বিরোধী দলীয় সংসদ সদস্যরা সরব হবেন বলে শক্ত ইঙ্গিত পাওয়া গেছে।

অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও এর সংলগ্ন এলাকাগুলোতে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শেরেবাংলা নগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকা…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আওয়ামী লীগের সঙ্গে আপস করলে ঈমান থাকবে না’
  • ১৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে লোকাল ট্রেনে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’
  • ১৯ নভেম্বর ২০২৬
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: র…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার 
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage