টমটমে-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২৭ আগস্ট ২০২৬, ১১:৪২ AM
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল © সংগৃহীত

হবিগঞ্জে টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের মুধাহারবাদ গ্রামের সমির দেবের ছেলে। তিনি বিআরটিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিপ্লব দেব মোটরসাইকেল চালিয়ে হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে সুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন: বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান্তি

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দুর্ঘটনায় বিপ্লব দেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেনীতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার সেই দুই ছাত্রদল নেতাকে…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘আর ১০টা মিনিট সময় পেলে আমার স্ত্রীও নামতে পারত’—আশিকুল
  • ১৭ অক্টোবর ২০২৬
ট্রাকচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল দুই সন্তানেরও, মৃতের সংখ্য…
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬