পুরোনো নামে ফিরল ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

০৪ মে ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’ বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। বিভাগের নতুন নাম ‘অ্যাকাউন্টিং বিভাগ' করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রবিবার (৪ মে) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিষ্ঠাকালীন এই বিভাগের নাম ছিল অ্যাকাউন্টিং বিভাগ।‌ পরবর্তীতে ২০০২ সালে নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। চলতি বছরের জানুয়ারি মাসে এই নাম পরিবর্তনের লক্ষ্যে বিভাগের সিনিয়র শিক্ষকসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠিত হয়।

তিনি আরও বলেন, এই কমিটি বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে সভা করে নাম পরিবর্তনের সুপারিশ করে। পরে সেই সুপারিশ বিভাগের একাডেমিক সভায় গৃহীত হয়। এরপর সেটি পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে। সেখানে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হলে সেটি সিন্ডিকেটে অনুমোদন পায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ জুলাই ২০২৬
‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবিতে জলাধার পরিষ্কার বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স
  • ২৯ জুলাই ২০২৬
আওয়ামী আমলে হওয়া সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্ত ঢাবির
  • ২৯ জুলাই ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯…
  • ২৯ জুলাই ২০২৬
‘বহিষ্কৃত ছাত্রলীগ’ নেতার অন্তর্ভুক্তি নিয়ে ছাত্রদলের দুই গ…
  • ২৯ জুলাই ২০২৬