রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা

০৪ মে ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিনি বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা মামলা করেছেন। রোববার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আব্দুল মালেক।

জানা যায়, গত ৩০ এপ্রিল মধ্যরাতে তার বাসায় দুর্বৃত্তরা একের পর এক ককটেল নিক্ষেপ করে। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। দুর্বৃত্তরা অন্তত ৪টি ককটেল নিক্ষেপ করে। সেসময় বাসার মধ্যে ড. মাসউদের অসুস্থ বাবা, নারী ও শিশু অবস্থান করছিলেন। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে অধ্যাপক মাসউদ বলেন, আমার সঙ্গে কারও ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে; কিন্তু গভীর রাতে বাসায় হামলা করা ন্যক্কারজনক। যারা হামলা করেছে, তাদের তো দেখিনি, তাই আমি অজ্ঞতনামা আসামি করে মামলা করেছি। আমার বিশ্বাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের শনাক্ত করবে।

মামলার বিষয়ে নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ড. মাসউদ স্যার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেছেন। ঘটনাটি আমরা তদন্ত করছি, যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনব।

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9