৬ বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ AM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দেশের ছয় বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এদিকে সারা দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে স্থল গভীর নিম্নচাপ এবং পরে স্থল নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ ছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

ট্যাগ: বৃষ্টি
ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষ
  • ৩০ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির স…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ৩০ অক্টোবর ২০২৬
স্মার্টফোন স্লো হয়ে গেলে গতি বাড়াবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬
৬ বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ অক্টোবর ২০২৬