বিতর্কের মুখে সরানো হলো টিএসসিতে থাকা শেখ হাসিনার সেই প্রতিকৃতি

০৩ মে ২০২৫, ১১:৫৯ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
টিএসসিতে থাকা শেখ হাসিনার সেই প্রতিকৃতি

টিএসসিতে থাকা শেখ হাসিনার সেই প্রতিকৃতি © ফাইল ছবি

গত বৃহস্পতিবার (১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে ফাঁসিতে ঝুলিয়ে প্রতিবাদ জানায় ‘জাগ্রত জুলাই’ নামে একটি সংগঠন। আজ শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দিতে এসে ওই প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

একে ‘নারীর প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ’ বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। পরে রাতে প্রক্টরিয়াল টিমের সদস্যরা প্রতিকৃতিটি সরিয়ে নেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম জানান, কয়েকজন ব্যক্তি গত বৃহস্পতিবার এই প্রতিকৃতি রাজু ভাস্কর্যের পাশে রেখে যায়। সেটি শেখ হাসিনার প্রতিকৃতি বলে সবাই জানে। আজ শনিবার হেফাজতের কর্মীরাও এটাকে শেখ হাসিনার প্রতিকৃতি ভেবেই জুতা মেরেছে। 

এ বিষয়ে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘জাগ্রত জুলাই নামে একটি সংগঠন এটি ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে। শনিবার এটি সরিয়ে ফেলা হয়েছে।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬