শিক্ষার্থীদের আন্দোলনের পর রুয়া নিয়ে নতুন সিদ্ধান্ত প্রশাসনের

০১ মে ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নির্বাচন নিয়ে আগামীকাল শুক্রবার নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও পদপ্রার্থীদের কঠোর আন্দোলনের ফলে নির্বাচন প্রসঙ্গে নতুন এই সিদ্ধান্তর কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। 

উপাচার্য বলেন, কাল শুক্রবার একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে। সেই অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। সেই নির্বাচন কমিশনাররা নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করবেন।

এ সময় রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আজকে আপনারা চলে যাবেন। কিন্তু যেকোনো সময় এখানে বসার জন্য তৈরি থাকবেন। প্রশাসন অনেক নিয়ম দেখায়, তারা যদি এতই নিয়ম মানে, তাহলে কেন নির্বাচন স্থগিত করলেন? আজকের দেওয়া প্রতিশ্রুতি যদি প্রশাসন রক্ষা করতে না পারে, তাহলে আমরা আবার উপাচার্যের বাড়ির সামনে অবস্থান করব।

এর আগে, গতকাল বুধবার (৩০ এপ্রিল) রুয়া'র প্রধান নির্বাচন কমিশনার ও একজন কমিশনার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরবর্তীকালে সকালে রুয়া’র নির্বাচন পদপ্রার্থীরা দুই দফায় নির্বাচন বন্ধ না করার দাবিতে অ্যাডহক কমিটির আহ্বায়কের বরাবর স্মারকলিপি দেন। অন্যদিকে বিএনপি পদপ্রার্থীরা নির্বাচন বর্জন করেন।

উল্লেখ্য, কিছু সমস্যা দেখিয়ে ৯ মে রুয়া’র পুনর্মিলনী এবং ১০ মে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9