রাবি প্রেসক্লাবের সভাপতি মাহিন, সম্পাদক মিশন

২০ এপ্রিল ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৮ PM
মনির হোসেন মাহিন ও মারুফ হোসেন মিশন

মনির হোসেন মাহিন ও মারুফ হোসেন মিশন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনির হোসেন মাহিনকে সভাপতি ও ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক মারুফ হোসেন মিশনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি সৈয়দ সাকিব (বাংলাভিশন) ও আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক), সহ সাধারণ সম্পাদক জুবায়ের জিসান (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ মিরাজ আহম্মেদ আফ্রিদি (দৈনিক ইনকিলাব), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম শামীম (দৈনিক দিনকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ছালেহ শোয়েব (দৈনিক বণিক বার্তা), দপ্তর সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম (দৈনিক আমার দেশ) ও ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি পরশ (দৈনিক যায়যায়দিন)।

এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানভির খান তরুণ (এডুকেশন টাইমস), ফাহিমা করিম বন্যা (দৈনিক মানবিক বাংলাদেশ) ও মীর তুহিন (দৈনিক ভোরের ডাক)। 

ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও সদ্য বিদায়ী সভাপতি জুবায়ের জামিল।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9