সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণ চায় রাবি শিক্ষার্থীরা

১৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

শিক্ষক নিয়োগে বৈষম্য নিরসনে অভিন্ন ইউজিসি নীতিমালা বাস্তবায়ন ও সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণের চায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন  সংলগ্ন প্যারিস রোডে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। 

মানববন্ধনের রাবির সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রাবির বর্তমান প্রশাসনের কাছে প্রতিটি দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে নামতে হচ্ছে। মেডিকেলের সমস্যা, হলের সমস্যা, খাবারের সমস্যা, ডিপার্টমেন্টের সভাপতির সমস্যা ইত্যাদি নানা সমস্যার কারণে আমাদের এই রাজপথে নামতে হচ্ছে। বিপ্লবের প্রায় নয় মাস হতে চলেছে কিন্তু আজও আওয়ামীপন্থি শিক্ষকেরা ক্যাম্পাসের মধ্যে অবাধে চলাফেরা করছে এবং তারা বিভিন্নভাবে শিক্ষার্থীদের ব্রেইন ওয়াশ করছে।’

তিনি বলেন, ‘আমরা এ ধরনের আওয়ামীপন্থি শিক্ষকদের তালিকা প্রশাসনের কাছে দিয়েছি কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৪ হাজার শিক্ষার্থীর দাবি, অনতিবিলম্বে সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণ করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং ইউজিসির অভিন্ন নীতিমালা প্রণয়ণ করতে হবে।’

মানববন্ধনে সংহতি জানিয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী শিক্ষক হতে পারবে কী পারবে না তা আওয়ামী সিন্ডিকেট নির্ধারণ করে দিতে পারবে না, আপনারা এইসব সুশীলগিরি বাদ দেন। আমরা অনতিবিলম্বে ইউজিসি নীতিমালা বাস্তবায়ন চাই। আপনারা আওয়ামী শিক্ষকদের কথা চিন্তা করেই ইউজিসি নীতিমালা বাস্তবায়ন করতে চান না, আমরা তা বুঝি।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি ইউজিসি নীতিমালা বাস্তবায়ন করতে পারে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করলে সমস্যা কোথায়। আওয়ামী সিন্ডিকেটের স্টেকহোল্ডারদের অনতিবিলম্বে দূরে ঠেলে দিয়ে আমাদের ডিসিশন মেকিংয়ের জায়গায় ছাত্রসংগঠনসহ শিক্ষার্থীদের মতামত নিতে হবে, কারণ ছাত্রদের মাধ্যমেই এই বিপ্লব সংগঠিত হয়েছে।’

মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঈদ আসে-ঈদ যায়, প্রিয়জনের শূণ্যতা ঘোচে না
  • ২১ মার্চ ২০২৬
 ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত…
  • ২১ মার্চ ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের
  • ২১ মার্চ ২০২৬
বিনা মূল্যে পিএইচডির সুযোগ নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে, থ…
  • ২১ মার্চ ২০২৬
প্রথম মুসলিম নার্স, মহানবী যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছি…
  • ২১ মার্চ ২০২৬
রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence