ঢাবিতে জুলাই আন্দোলনে হামলায় জড়িতদের শনাক্তে কমিটি করছেন শিক্ষার্থীরা 

১৭ এপ্রিল ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২৩ PM
জুলাই আন্দোলনের সময় ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা হয়

জুলাই আন্দোলনের সময় ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা হয় © ফাইল ফটো

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি গঠন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এর মাধ্যমে হামলায় জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা প্রকাশ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটি প্রকাশের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাতের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: খুবির ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি ভর্তিচ্ছু ৯৭ জন

রেজওয়ান আহমেদ রিফাত বলেন, তদন্ত কমিটি হামলায় জড়িত সবার নাম, ঠিকানা ও পরিচয় খুঁজে বের করতে। সবমিলিয়ে ৫০০ জনের বেশি তালিকায় আসতে পারেন। কাজ শেষ হলে তা প্রকাশ করা হবে। এ লক্ষ্যে আজ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬