নববর্ষে ঢাবিতে ফ্যাসিস্টের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও লুঙ্গি মিছিল

১৪ এপ্রিল ২০২৫, ১১:০১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM
ঢাকা গেট অভিমুখে 'লুঙ্গি মিছিল'

ঢাকা গেট অভিমুখে 'লুঙ্গি মিছিল' © টিডিসি ফটো

বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে 'ভালো কাজের হালখাতা', ঢাকা গেট অভিমুখে 'লুঙ্গি মিছিল' এবং রাজু ভাস্কর্যের পাশে 'ফ্যাসিস্ট প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ' এবং পায়রা চত্বরে 'মাইম প্রদর্শনী' অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সোমবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন পায়রা চত্বরে এসব কর্মসূচি পালিত হয়। এই আয়োজনের সেন্টারের সাথে ছিলেন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন। 

আয়োজকরা জানান, সকাল থেকে নানান বয়সের শিশু কিশোর যুবক-যুবতী বৃদ্ধ সবাই ভালো কাজের হালখাতায় নতুন বছরের কিছু ভালো উইশ এবং খারাপ বর্জনের উইশগুলো লিখেছে। ফ্যাসিবাদ মুক্ত প্রথম এই নববর্ষের আনন্দ সবার কাছে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়। বাংলার প্রাচীন হালখাতা অনুষ্ঠানকে শহুরে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে মূলত ভালো কাজের হালখাতা অনুষ্ঠানটির আয়োজন। 

তারা আরও জানান, বাংলার সাধারণ মানুষের পোশাককে স্মরণ রাখতে লুঙ্গি মিছিলের আয়োজন করা হয়। আর জুলাইয়ের স্পিরিট কে ধারণ করা এবং পরবর্তী বাংলাদেশ যেন প্রতিবাদ মুক্ত বাংলাদেশ হয় তা জারি রাখতে ফ্যাসিস্টের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের আয়োজন করা হয়।

ট্যাগ: ঢাবি
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জনবল নিয়োগ, আবেদন কর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে অজ্ঞাতানামা ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেবরের সঙ্গে বিয়ে, কাজির ‘বেলকিবাজিতে’ বিপন্ন কন্যা!
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9