চবির সবচেয়ে বড় সমাবর্তনে অংশ নেবেন ২৩ হাজার শিক্ষার্থী

১১ এপ্রিল ২০২৫, ০৮:১৬ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
চবির সমাবর্তনের তথ্য জানাচ্ছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী

চবির সমাবর্তনের তথ্য জানাচ্ছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার ৬০০ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী।

গত ১৫ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলে ৩০ মার্চ পর্যন্ত। শুরুতে মূল সনদ উত্তোলনকারী শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ না দিলেও পরে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূল সনদ উত্তোলনকারী শিক্ষার্থীদেরকে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নতুন করে আবেদনের সময় সীমা নির্ধারণ করা হয়  ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত। 

১ এপ্রিল ইদুল ফিতরের ছুটি ও কিছু টেকনিক্যাল জটিলতা থাকায় প্রশাসন আবার সময়সীমা পরিবর্তন করে ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেন। চবির পঞ্চম সমাবর্তনে ২০১১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে যেসব শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন, তারা অংশগ্রহণ করবেন। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বড় সমাবর্তন। 

সংবাদ সম্মেলনে ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, সমাবর্তনে বর্তমান সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে তাঁকে ডি-লিট ডিগ্রি দেয়া হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার। শিক্ষার্থীদের সঙ্গে আসা অতিথিদের অনুষদ প্রাঙ্গণে সাময়িক বসার ব্যবস্থা করে দেওয়া হবে। যাতে দূর-দূরান্ত থেকে যারা আসবেন তারা বিশ্রাম নিতে পারেন। 

আরো পড়ুন: ৩ লাখ ৭৬ হাজার শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে

তিনি আরও বলেন, সমাবর্তনের তারিখ নিয়ে সোস্যাল মিডিয়ায় অনেকের মাঝে নানা ধরনের বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। আসলে এ তারিখটা আমরা ঠিক করিনি। এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঠিক করা হয়েছে। আর গাউনের সঙ্গে আমরা এবার টুপি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছি, যা বিশ্ববিদ্যালয়ের পূর্বের সমাবর্তনে দেওয়া হয়নি। এ নিয়ে এখন পর্যন্ত সোস্যাল মিড়িয়ায় আলোচনা চলছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। এ নিয়ে ৫৬ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাত্র চারটি সমাবর্তন।

জাপানে ৫ মাত্রার ভূমিকম্প
  • ০১ এপ্রিল ২০২৬
যে কারণে আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০১ এপ্রিল ২০২৬
পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence