ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

০৯ মার্চ ২০২৫, ১২:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
ঢাকা-রাজশাহী মহাসড়কে রাবি শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা-রাজশাহী মহাসড়কে রাবি শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি

সারা দেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী হল থেকে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা।

এ সময় তারা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর ধরে ধরে জবাই কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস নো মোর রেপিস্ট’, ‘খুনি কেন বাহিরে ইনটেরিম জবাব চাই’, ‘রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’ এমন স্লোগান দেন।

আরও পড়ুন: চুয়েটের লেকে প্রশান্তির বদলে এখন মেলে দুর্গন্ধ, বসায় জায়গাও বেহাল

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘সারা দেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার হতে আমরা দেখছি না। আমরা এই সরকারকে শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার এক দফা নিয়ে রাজপথে নামতে না হয়। আছিয়ার ধর্ষণের দোষ ইনটেরিম এড়াতে পারবে না। রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহী প্রশাসনও দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না এত দিন যত ধর্ষণের ঘটনা ঘটেছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছোড়া পাথরে জখম ছাত্রী

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন, ‘দেশে এসব কী শুরু হয়েছে? সরকারের কাজ কী? এত এত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো বিচার নেই। সরকার কি ঘুমাচ্ছে? সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক যেন ছাড় না পায়। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।’ 

এ সময় বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

ট্যাগ: রাবি
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence