আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

০৭ মার্চ ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM


ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে দেখতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে দেখতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে দেখতে আজ শুক্রবার (৭ মার্চ) ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
 
এ সময় ড. নিয়াজ আহমদ খান অসুস্থ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
বৃহস্পতিবার ঢাকা ক্লাবে অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক হঠাৎ মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিউতে ভর্তি করেন তার স্বজনরা।
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া ম…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইয়ের রক্তিম সূর্য: ১৭ বছরের অন্ধকার ঘুচে বাংলাদেশের বুক…
  • ৩১ জুলাই ২০২৬
মেডিকেল শিক্ষার গুণগত রূপান্তর শিক্ষকদেরই করতে হবে, নেতারা …
  • ৩১ জুলাই ২০২৬
ইউটিএল-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী: ঢাবিতে দিনব্যাপী সম্মেলন শন…
  • ৩১ জুলাই ২০২৬
রাখাইন থেকে পালানোর পথে টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখো…
  • ৩১ জুলাই ২০২৬
ধর্ষণের মামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
  • ৩১ জুলাই ২০২৬