জীবন সংকটে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

০৬ মার্চ ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM
আ আ ম স আরেফিন সিদ্দিক

আ আ ম স আরেফিন সিদ্দিক © ফাইল ফটো

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার (০৬ মার্চ) অধ্যাপক আরেফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন তার স্বজনরা।

তার অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তার পরিবার। আরেফিন সিদ্দিকের বর্তমান অবস্থা বিষয়ে তার ছোট ভাই সাকরায়েন সিদ্দিক জানান, হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরুর পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ আগে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। 

কী হয়েছিল বা আগে থেকে কোনও শঙ্কা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘উনি সুস্থ ছিলেন। বুথে গিয়ে দুপুর সোয়া ২টার দিকে টাকা তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। সেটা আনুমানিক ২টা ৪০ মিনিটের মতো হতে পারে।’

২০০৯ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া ম…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইয়ের রক্তিম সূর্য: ১৭ বছরের অন্ধকার ঘুচে বাংলাদেশের বুক…
  • ৩১ জুলাই ২০২৬
মেডিকেল শিক্ষার গুণগত রূপান্তর শিক্ষকদেরই করতে হবে, নেতারা …
  • ৩১ জুলাই ২০২৬
ইউটিএল-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী: ঢাবিতে দিনব্যাপী সম্মেলন শন…
  • ৩১ জুলাই ২০২৬
রাখাইন থেকে পালানোর পথে টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখো…
  • ৩১ জুলাই ২০২৬
ধর্ষণের মামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
  • ৩১ জুলাই ২০২৬