ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আনিকা মেহেরুন নেছার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আনিকা মেহেরুন নেছার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। ঘটনার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যা হতে পারে। মৃত ছাত্রীর বাম হাতে পুরোনো ক্ষতচিহ্ন রয়েছে, যা সাধারণত প্রেম সংক্রান্ত বিষয়ে হতাশার কারণে হয়ে থাকে। এ ঘটনায় আমরা সন্দেহভাজন একজনকে আটক করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও বন্ধুরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

ট্যাগ: ঢাবি
অর্থসম্পদের লোভে প্রবাসীকে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ
  • ১৬ জুলাই ২০২৬
চাকরির সুযোগ দিচ্ছে যমুনা ইলেক্ট্রনিক্স, আবেদন ৩১ জুলাই পর্…
  • ১৬ জুলাই ২০২৬
ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নূর-…
  • ১৬ জুলাই ২০২৬
মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থান…
  • ১৬ জুলাই ২০২৬
ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়…
  • ১৬ জুলাই ২০২৬
একযোগে বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে বদলি, দেখুন ত…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence