ফেসবুকে কটূক্তি, চবিতে এক ছাত্রীসহ দুজনকে বহিষ্কার

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
এ ঘটনার বিচার চেয়ে সম্প্রতি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা

এ ঘটনার বিচার চেয়ে সম্প্রতি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা © ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক ছাত্রীসহ দুজনকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ করে আসছিলেন একদল শিক্ষার্থী। 

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত হওয়া ওই দুই শিক্ষার্থী হলেন এস এম সানবিন সিফাত ও সানিলা জামিল জয়ী। তারা দুজনই নৃবিজ্ঞানের শিক্ষার্থী। এর মধ্যে সানবিনকে দুই বছর ও সানিলাকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জানতে চাইলে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সানবিন তদন্ত কমিটির মুখোমুখি হননি। তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ পাওয়ায় দুই বছর, এক ছাত্রী ক্ষমা চাওয়ায় তাকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সহকারী প্রক্টরের গায়ে হাত তোলার অভিযোগে এক নারী শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা এবং লাঞ্চিতের ঘটনায় ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9