জাবিতে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
ছাত্রলীগের হামলা এবং ফ্যাসিস্টের দোসরদের বিচারের দাবিতে জাবি কর্মসূচি

ছাত্রলীগের হামলা এবং ফ্যাসিস্টের দোসরদের বিচারের দাবিতে জাবি কর্মসূচি © টিডিসি ফটো

শেখ হাসিনার শাসনামলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের হামলা এবং ফ্যাসিস্টের দোসরদের বিচারের দাবিতে শাখা ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নিকট দুই দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন তারা।

দাবিগুলো হলো- ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের বিচার করে শাস্তি নিশ্চিত করা এবং আওয়ামী দোসরদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাবি ছাত্রদল সবসময় ছাত্রলীগের বিচারের দাবিতে সোচ্চার রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার ছাত্রলীগের বিচার দাবি করলেও আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে অবশ্যই জাকসু নির্বাচনের তফশিল ঘোষণার আগেই ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9