ঢাবিতে বগুড়ার ঐতিহ্যবাহী ‘আলু ঘাটি উৎসব’ ৮ ফেব্রুয়ারি

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM

© টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বগুড়ার ঐতিহ্যবাহী ‘আলু ঘাটি উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাবিস্থ বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ উৎসব আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ১টা থেকে টিএসসি প্রাঙ্গণে শুরু হবে।

বগুড়ার সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। গত ফেব্রুয়ারি রেজিস্ট্রেশনের শেষ সময় থাকলেও শিক্ষার্থীদের বিপুল আগ্রহের কারণে উৎসবে অংশগ্রহণের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আলু ও গরুর মাংস দিয়ে প্রস্তুত করা আলু ঘাঁটি বগুড়ার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার। এ উৎসবে বগুড়ার ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজানো হবে, পাশাপাশি থাকবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। বগুড়ার লোকসংগীত, নৃত্য ও অন্যান্য শিল্পকলার মাধ্যমে উৎসবটি হয়ে উঠবে বর্ণাঢ্য।

উৎসবে অংশগ্রহণে আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আয়োজকরা সকলকে এ ঐতিহ্যবাহী উৎসবে অংশ নিয়ে বগুড়ার সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্যরা জানান, ঢাবিতে অধ্যয়নরত বগুড়ার শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি বগুড়ার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা প্রত্যাশা করেন, এ উৎসবের মাধ্যমে বগুড়ার ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সবাইকে জানানোর সুযোগ তৈরি হবে।

ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও …
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাস থেকে সাংবাদিক সমিতি বিলুপ্ত করার সময় হয়েছ…
  • ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, খোঁজ নেই সহপাঠী ব…
  • ২৫ এপ্রিল ২০২৬
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের
  • ২৫ এপ্রিল ২০২৬
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা, পু…
  • ২৫ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ছাত্রদলের ‘মব’, প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ …
  • ২৫ এপ্রিল ২০২৬