ঢাবিতে হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টা ‌‘অনিচ্ছাকৃত ভুল’, দুঃখ প্রকাশ প্রক্টরিয়াল বডির

২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি গভীর রাতে মুছে ফেলার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে সাধারণ শিক্ষার্থীরা এসে বাধা দেন। একইসাথে সেখানে আবারও শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি এঁকে দেন তারা।

গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা প্রক্টরিয়াল বডির ব্যাপক সমালোচনা করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা। এসময় তারা প্রক্টরের পদত্যাগও জানান। পরে আজ রবিবার বিকেলে এই গ্রাফিতি মোছার চেষ্টা ‌‘অনিচ্ছাকৃত ভুল’ বলে জানিয়ে ঘটনাটির দুঃখপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। জুলাই আন্দোলনে এই দুটি গ্রাফিতি বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে। এই স্মৃতিকে তাজা রাখা এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এটি প্রক্টরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আরো সতর্ক থাকার অঙ্গীকার করছি।

এতে আরও বলা হয়, প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে গত রাতেই শিক্ষার্থীরা মুছে ফেলা গ্রাফিতি অতিদ্রুত সময়ের মধ্যে এঁকেছেন। এই স্তম্ভটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দিবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে ।

সেপ্টেম্বরে আসছে ৯টি নতুন ইমোজি, কোনটির কী অর্থ
  • ০১ আগস্ট ২০২৬
১০ লাখ টাকায় কিডনি বিক্রির চুক্তি, অস্ত্রোপচারের পর পেলেন ৫…
  • ০১ আগস্ট ২০২৬
খাবারের মাঝে পানি পান করলে কম নয়, বেশি খাওয়া হয়: গবেষণা
  • ০১ আগস্ট ২০২৬
‘আইডেব এক্সিলেন্স ইন্টোরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড’ কমিটির চেয়ার…
  • ০১ আগস্ট ২০২৬
জলাবদ্ধতায় অপরিপক্ব পাট কাটতে বাধ্য যশোরের কৃষক
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬