সহ-সমন্বয়ক খালেদকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

© জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক এবং বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছেন। আজ বুধবার (২৫ ডিসেম্বর) উপাচার্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি খালেদ হাসানের দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা ও খালেদ হাসানের পিতাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে খালেদ হাসান নিখোঁজ হওয়ার ৪ দিন পর গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ফিরে আসেন। এর আগে, তিনি গত ২০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। হলে ফিরে আসার পর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জীবনসঙ্গী হিসাবে কে ভালো, কে খারাপ, সিদ্ধান্ত নিতে নিজেকে ক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ১০ অক্টোবর প…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে তিন বিচারককে ঘিরে আইনজীবীদের ক্ষোভ, প্রত্যাহারের দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9