জাবি শিক্ষার্থীর সাথে অসদাচরণের জেরে রাজধানী পরিবহনের ৩৫ বাস আটক

১১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
রাজধানী পরিবহনের ৩৫ বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা

রাজধানী পরিবহনের ৩৫ বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীর সাথে অসদাচরণের জেরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের প্রায় ৩৫ টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে বাসগুলো আটকে রাখেন শিক্ষার্থীরা। 

অসদাচরণের শিকার ওই নারী শিক্ষার্থীর নাম শাহমিনা দিতি৷ তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৯ ব্যাচের শিক্ষার্থী। অভিযুক্ত বাসের নম্বর (ঢাকা মেট্রো- ব ১২- ৩০৪৪)। 

ভুক্তভোগী শাহমিনা দিতি বলেন, ‘আমি সাড়ে তিনটার দিকে জয় বাংলা গেইট (প্রান্তিক গেইট) থেকে নবীনগরের দিকে যাওয়ার জন্য রাজধানী বাসে উঠি। এসময় বাসের কনট্রাক্টর আমার সাথে দুর্ব্যবহার করে। গাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকার পরেও তিনি আমাকে সরে, একলাইনে দাঁড়াতে বলেন। একজন নারী শিক্ষার্থী হওয়ার পরেও তিনি আমার সাথে উচ্চবাচ্য করেন।’ 

মালিকপক্ষ থেকে রাজধানী পরিবহনের সাভারের লাইনম্যান আব্দুল জব্বার খোকা তাৎক্ষণিক উপস্থিত হন। তিনি জানান, ঘটনা জানতে পেরে তিনি এসেছেন। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা চলছে।

নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9