জবি ক্যাম্পাসে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
শীতবস্ত্র বিতরণ করেছেন জবি ছাত্রদল

শীতবস্ত্র বিতরণ করেছেন জবি ছাত্রদল © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে গরিব, অসহায় ও পথ শিশুদের পাশাপাশি নিরাপত্তা কর্মীদের জন্য শীতবস্ত্র বিতরণ করেছেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল।  

সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পথ শিশু ও অসহায়দের মাঝে এবং ক্যাম্পাসের বেগম খালেদা জিয়ার নাম ফলকের সামনে নিরাপত্তা কর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।  

এ সময় মেহেদী হাসান হিমেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতের আগাম প্রস্তুতি হিসেবে আমরা এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। প্রচণ্ড শৈত্যপ্রবাহে যাতে কেউ কষ্ট না পায়, সে লক্ষ্যে কাজ করছি। ভবিষ্যতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে।

আরও পড়ুন: জবিতে নৈশপ্রহরীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ-সভাপতি ওহায়উদ্দিন জামান নিক্সন, যুগ্ম সম্পাদক ওহাদুজ্জান তুহিন, শাহারিয়ার হোসেন, রফিকুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক তৌহীদ চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ-সাংগঠনিক সম্পাদক মোবাইদুর রহমান ও মাহিদ হাসান, সদস্য সাদমান আমিন সাম্যসহ প্রায় শতাধিক নেতা-কর্মী।

চিরকুটে শিক্ষককে দায় দিয়ে না ফেরার দেশে এইচএসসি অকৃতকার্য শ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ বোর্ডে শতভাগ পাস ৫ কলেজে, শীর্ষে কৃষি বিশ্ববিদ্যাল…
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনাজপুর বোর্ডের ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি একজনও
  • ৩১ অক্টোবর ২০২৬
জামালপুরের চার শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন …
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা বিভাগের ৭ জেলায় পাসের হার ৫০-এর নিচে, রাজধানীতে ৮০ ছুঁ…
  • ৩১ অক্টোবর ২০২৬