জবিতে নৈশপ্রহরীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা

নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটপাতের দোকানদারদের মাঝেও শীতবস্ত্র দেওয়া হয়। 

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নৈশপ্রহরী ও ফুটপাতের দোকানদারদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এমাসে আরও তিনশত কর্মচারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে জানান তারা।

এসময় শাখা অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, আমারা মূলত তাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং একে অপরের প্রতি মমত্ববোধ বৃদ্ধি করার জন্য উপহার দিয়েছি। ছাত্রশিবির সব সময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

জবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বলেন, মূলত আমরা এ আয়োজনটা প্রতিবছর করি। প্রতিকূল পরিবেশের কারণে আগে প্রকাশ্যে দেয়া হয়নি। ফ্যাসিস্টমুক্ত দেশে এবার আমরা প্রথম প্রকাশ্যে দিচ্ছি। নিরাপত্তাকর্মীরা আমাদের ভাই। সুখে দুঃখে তাদের পাশে আমরা সবসময় থাকি। 

এবিষয়ে জবি ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা শীতে অনেক কষ্ট করে রাতে ক্যাম্পাসের নিরাপত্তা দিয়ে থাকেন। ভাই হিসেবে তাদের কষ্ট ভাগাভাগি করে নিতে আমাদের এ আয়োজন। এছাড়াও শিক্ষার্থী, কর্মচারী ও ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জবি ছাত্রশিবির সর্বদা পাশে থাকবে ইনশাআল্লাহ।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
তৃতীয় ভাষাকে প্রাধান্য দেওয়া বাংলাদেশ সরকারের একটা বড় লক্…
  • ০১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় কি দলীয়করণমুক্ত করতে পেরেছি—প্রশ্ন ড. মাহমুদুর …
  • ০১ আগস্ট ২০২৬
জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬