রিকশা হারিয়ে বিপাকে হাসু মিয়া, পাশে দাড়ালেন সূর্যসেন হল ছাত্রদল

০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
রিকশা উপহার দেয় হল ছাত্রদল

রিকশা উপহার দেয় হল ছাত্রদল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের নেক্সাসের দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে বাজার আনা নেওয়া করেন মো: আব্দুল হাসেম (হাসু মিয়া)। দীর্ঘসময় ধরে থাকেন হলের মসজিদে। ফলে হলের সাথে তাঁর গড়ে উঠেছে এক আত্মিক সম্পর্ক।

গত ০১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল গেটে রিকশা রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান মো: আব্দুল হাসেম। ফিরে এসে দেখেন তাঁর আয়ের একমাত্র অবলম্বন রিকশাটা হারিয়ে গেছে। স্ত্রী, চার কন্যাসহ পরিবারের ছয় সদস্যের পরিবারের খরচ চলে এই রিকশার আয়ে। কিন্তু আয়ের একমাত্র মাধ্যম রিকশা হারিয়ে পথে বসার উপক্রম হয় আব্দুল হাসেমের।

বিষয়টি নজরে আসে সূর্যসেন হলের জাতীয়তাবাদী পরিবারের সাবেকদের নজরে। হাসু মিয়ার কষ্ট লাঘবে জাতীয়তাবাদী পরিবারের সাবেকদের তত্ত্বাবধানে একটি রিকশা উপহারের উদ্যোগ নেয়া হয়। পরে আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আব্দুল হাসেমকে একটি রিকশা উপহার দেয় জাতীয়তাবাদী পরিবারের সাবেকরা।

জানা গেছে, এই কাজে সার্বিক সহযোগিতা করেছেন মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের অর্থ সম্পাদক শিপন মিয়া, ছাত্রদলকর্মী শাকিল আহাম্মেদ। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ও সূর্যসেন হলের সহ সভাপতি মল্লিক ওয়াসি উদ্দিন তামি।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9