৫ শতাধিক নবীন শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাসফরে রাবি শাখা ছাত্রশিবির

২৩ নভেম্বর ২০২৪, ০১:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নবীন শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাসফরে রাবি শাখা ছাত্রশিবির

নবীন শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাসফরে রাবি শাখা ছাত্রশিবির © টিডিসি

২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে শিক্ষা সফরের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির। আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ১১টি বাস নিয়ে নওগাঁর কুসুম্বা মসজিদ, পাহাড়পুর ও সোমপুর বিহারের উদ্দেশে যাত্রা শুরু করে তারা।

আয়োজকরা জানিয়েছেন, এটি শুধু একটি সফর নয়, বরং একটি আদর্শ, দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা। পূর্ববর্তী সরকার এ ধরনের আয়োজন অনুমোদন না দিলেও এখন শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে এতে অংশ নিচ্ছে। সফরের উদ্দেশ্য সদস্যদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা এবং তাদের আদর্শিক ও সেবামূলক চরিত্র গঠন করা।

শিবিরের উদ্যোগে আয়োজিত এই শিক্ষা সফরের প্রশংসা করেছেন নবীন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: নবীন শিক্ষার্থীদের বরণ করে কোরআন দিল রাবি শাখা ছাত্রশিবির

শিক্ষা সফরে অংশ নিয়ে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘এই প্রথম শিবিরের আয়োজনে শিক্ষা সফরে যাচ্ছি। স্কুল-কলেজের শিক্ষা সফর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করেছি। যা আমাদের অ্যাকাডেমিক জীবনকে সমৃদ্ধ করে, ইতিহাস ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করে। শিবিরের এমন আয়োজনের জন্য আমরা কৃতজ্ঞ।’

ইতিহাস বিভাগের আরেক নবীন শিক্ষার্থী আহমেদ সানি বলেন, ‘শিবিরের এমন উদ্যোগ আমাদের চোখ খুলে দিয়েছে। এই সফর শুধু ইতিহাস শেখাইনি, বরং আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করেছে। প্রতি বছর এমন সফরের আয়োজন করলে শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হব।’

RU Inner

নওগাঁর কুসুম্বা মসজিদের সামনে শিক্ষার্থীরা

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আজ ৫০০-এর বেশি নবীন শিক্ষার্থী নিয়ে আমরা শিক্ষা সফরে বের হয়েছি। বিগত সরকার আমাদের এসব আয়োজন করতে দেয়নি, কিন্তু আজ শিক্ষার্থীরা অনেক আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছে। ফ্যাসিস্টরা বিশ্বাস করতো না ক্যাম্পাসে সবার আদর্শের অবাধ প্রদর্শন হবে, শিক্ষার্থীরা তাদের ইচ্ছা অনুযায়ী গ্রহণ অথবা বর্জন করবে।’

আরও পড়ুন: শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাবি অধ্যাপক আমিনুল ইসলাম

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল মোহাইমিন বলেন, ‘৫ আগস্ট থেকে আমরা উন্মুক্ত পরিবেশে কার্যক্রম শুরু করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে বিভিন্ন আয়োজন করছি। এই সফরের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও নেতৃত্বগুণ গড়ে তোলার চেষ্টা করছি। এটি শুধু একটি সফর নয়, বরং একটি আদর্শ, দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা।’

আব্দুল মোহাইমিন আরও বলেন, ‘সফরের মূল উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা এবং তাদের আদর্শিক ও সেবামূলক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা। আমরা চাই, শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে সমাজ ও জাতির জন্য অবদান রাখুক।’ 

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9