রাবিতে এমফিল-পিএইচডি ভর্তি, দেবে আবাসন সুবিধা ও মাসিক বৃত্তি ১৫-২০ হাজার টাকা

২০ নভেম্বর ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

রাজশাহী ‍বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) ২০২৫-২৬ সেশনে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন।

আবেদন করতে পারবেন যারা—

কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়; পরিসংখ্যান, জনবিজ্ঞান ও মানব সম্পদ উন্নয়ন, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, এবং বাংলাদেশের জীবন, সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও সম্পদ উন্নয়নের সঙ্গে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।  

ফেলোশিপের সুযোগ-সুবিধা—

*এমফিল প্রার্থীরা পাবেন ১৫,০০০ টাকা (মাসিক);

*পিএইচডি প্রার্থীরা পাবেন ২০,০০০ টাকা (মাসিক);

*আবাসনের ব্যবস্থা প্রদান করবে;

*অন্যান্য সব সুযোগ-সুবিধা দেবে;

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে আবেদন চলছে, মেধাবৃত্তি পাবেন ৩০ জন

প্রোগ্রামের মেয়াদ—

*এমফিল প্রোগ্রামের মেয়াদ ২ বছর;

*পিএইচডি প্রোগ্রামের মেয়াদ ৩ বছর; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জানুয়ারি ২০২৫;

লিখিত পরীক্ষার তারিখ: আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনের যোগ্যতা-শর্তাবলি, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইনস্টিটিউটে যোগাযোগ করুন অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9