ঢাবিতে স্বাধীন ‘বাংলাদেশ ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ

২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ লোগো

স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ৩০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষণা দিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।

ঢাবির সুপরিচিত সংগঠক ও অ্যাক্টিভিস্ট জালালুদ্দিন মোহাম্মদ খালিদকে আহ্বায়ক এবং তরুণ লেখক ও সংগঠক হাসান ইনামকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে জান্নাতি বুলবুল, যুগ্ম সদস্য সচিব হিসেবে ফাতেমাতুল জান্নাত ইমা ও মুখপাত্র হিসেবে রয়েছেন তাশাহুদ আহমেদ রাফিম।

অহ্বায়ক জালালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেন, ‘আমাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংস্কার, নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করা। আমাদের কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয়, বরং আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারের জন্য কাজ করবো।’ তিনি আরও বলেন, ‘এর আগে আমরা বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম, এখন সময় এসেছে একত্রিত হয়ে কাজ করার। সেই লক্ষ্যেই আমরা স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ প্রতিষ্ঠা করেছি।’

সদস্য সচিব হাসান ইনাম বলেন, ‘আমরা ছাত্ররাজনীতির প্রচলিত সংজ্ঞা পাল্টাতে চাই। আমাদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণ এবং ক্যাম্পাস সংস্কারের লক্ষ্যে। আমরা ডাকসু নির্বাচনেও অংশগ্রহণ করবো এবং সেই লক্ষ্যেই আমাদের কাজ শুরু হলো।’

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9