ঢাবি সিন্ডিকেট সদস্য হচ্ছেন অধ্যাপক তাজমেরী, ফিরোজ ও ইউসুফ

০১ নভেম্বর ২০২৪, ১২:৪৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
বাঁ থেকে-অধ্যাপক তাজমেরী ইসলাম, অধ্যাপক আবু ইউসুফ, অধ্যাপক আ কা ফিরোজ

বাঁ থেকে-অধ্যাপক তাজমেরী ইসলাম, অধ্যাপক আবু ইউসুফ, অধ্যাপক আ কা ফিরোজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের চ্যান্সেলর নমিনিতে যুক্ত হয়েছেন নতুন ৩ অধ্যাপক। যাদের মধ্যে দুজনেই অবসরপ্রাপ্ত ঢাবি অধ্যাপক। এতে করে বাদ পড়েছেন আগের ৩ জন নমিনি। 

শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিন্ডিকেটে নবনিযুক্ত ৩ জন চ্যান্সেলর নমিনি হলেন, রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবু ইউসুফ, লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আ কা ফিরোজ।

এদের মধ্যে দুজন বিএনপি সমর্থক সিনিয়র শিক্ষক বলে জানা গেছে। বাকি একজন অর্থনীতি ও উন্নয়নবিদ। তিনি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষক নন বলে জানা গেছে। তবে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদের বিভাগের শিক্ষক তিনি।

নতুন নমিনি নিযুক্ত হওয়ায় বাদ পড়েছেন আগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হারুন অর রশিদ এবং অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9