ছাত্র আন্দোলনে বিরোধিতা

শ্রেণিকক্ষে ফেরেননি ঢাবির অর্ধশতাধিক শিক্ষক

০৯ অক্টোবর ২০২৪, ১১:২৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রী পালিয়ে যাওয়ায় বেকায়দায় পড়ে যান আওয়ামীপন্থি লোকজন। ধরে আওয়ামী নেতাকর্মীদের করা হচ্ছে সামাজিকভাবে বয়কট ও গ্রেফতার। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের বয়কট করেছে শিক্ষার্থীরা। বয়কটকৃত শিক্ষকরা অংশ নিতে পারছেন না শ্রেণি কার্যক্রমে।

খোঁজ নিয়ে জানা যায়, অন্তত অর্ধশতাধিক শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারছেন না। শিক্ষার্থীদের বক্তব্য, শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দেওয়া ও পথপ্রদর্শন করা। অথচ এসব শিক্ষক নিজের স্বার্থসিদ্ধির জন্য দলের অন্ধভক্ত ও সমর্থকের মত কাজ করেছেন। তাদের আচরণ রাজনৈতিক কর্মীর মত।

জানা যায়, আন্দোলনে আওয়ামীপন্থি আচরণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই অধ্যাপক রহমতুল্লাহ ও জামিল আহমেদ চৌধুরীকে বয়কট করেছে শিক্ষার্থীরা। দুই প্রভাষক মো. আজহার উদ্দিন ভুঁইয়া ও প্রভাষক শাহরিমা তানজিন অর্ণিকে আন্দোলনের সময়েই বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

কয়েকজন শিক্ষকের নামে প্রক্টর অফিসে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে অভিযোগ তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন এসব শিক্ষক সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন__ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ

ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তত ১৩ জন শিক্ষকের ক্লাস-পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেছে অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষার্থীরা৷ তাঁদের মধ্যে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান (সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ও মো. আবুল কালাম আজাদ রয়েছেন৷

বর্জনের তালিকায় আছেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক সুমন দাস, শবনম জাহান ও মো. মোশাররফ হোসেন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. খালেদ বিন আমির, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. আফজাল হোসেন ও সামশাদ নওরীন, ফিন্যান্স বিভাগের অধ্যাপক শেখ তানজিলা দীপ্তি, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মাহমুদা আক্তার, অধ্যাপক মো. মুশফিকুর রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ও মো. জামিল শরীফ৷

শিক্ষার্থীরা এই শিক্ষকদের চলমান ব্যাচগুলোর ক্লাসে ও কোনো অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে না দেওয়ার বিষয়ে অনড়৷ এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি৷ শিক্ষার্থীরা এখন সন্তুষ্ট এবং তারা নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছে। 

সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আল মোস্তফা ও মো. মনিরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান, জিনাত হুদা, অধ্যাপক জামাল উদ্দিন ও অধ্যাপক সাদেকা হালিম; শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাবের আহমেদ চৌধুরি, অধ্যাপক মো. রফিকুল ইসলাম ওরফে রফিক শাহরিয়ার ও মারিয়া হোসাইন; পপুলেশন সায়েন্সেস বিভাগের মুহাম্মদ বিল্লাল হোসেন, অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজ সুমাইয়া ইকবাল ও এ বি এম নাজমুস সাকিব; লোকপ্রশাসন বিভাগের সাদিক হাসান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকীর ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে বিরাট পতন ঢাবির, শীর্ষস্থান হারাল ব্র্যাক

কলা অনুষদের বাংলা বিভাগের অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী, তার বিরুদ্ধে এখনো আন্দোলন চলমান, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কাজী ফারজানা আফরীন, অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম,সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম সানা ও মোহাম্মদ ইমাউল হক সরকার, উর্দু বিভাগের ১ জন অধ্যাপক মো. মাহমুদুল ইসলাম, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের প্রভাষক মো. রাকিবুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২ জন অধ্যাপক আবদুল বাছির ও অধ্যাপক মো. আবদুর রহিমের ক্লাসও শিক্ষার্থীরা বর্জন করেছেন৷

এছাড়া শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে শিক্ষা কার্যক্রম থেকে চলমান পাঁচটি ব্যাচের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে স্বেচ্ছায় বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মোসা. রেবেকা সুলতানা ও সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরি৷ নীল দলের এই দুই শিক্ষকের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়টি গত ২৪ সেপ্টেম্বর অনুমোদন করে দর্শন বিভাগের অ্যাকাডেমিক কমিটি৷

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগেই রেবেকা সুলতানাকে বর্জন করেছিলেন বিভাগের শিক্ষার্থীরা৷ সরকার পতনের পর শিক্ষক রেবেকা ও মন্দিরার বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করে চেয়ারম্যান শাহ্ কাওসার মুস্তাফা বরাবর স্মারকলিপি দেন৷

জীববিজ্ঞান অনুষদের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক নীল দলের শিক্ষক মো. হারুনর রশীদ খানের ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা৷ মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. কামাল উদ্দিনের ক্লাস ও পরীক্ষা বর্জনের আন্দোলন চলছে৷ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ. আজমল হোসেন ভুঁইয়া, মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুর রহমান, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের চন্দ্রনাথ পোদ্দার, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আফরোজা শেলী ও অধ্যাপক মো. শফিকুল ইসলামের ক্লাসও বর্জন করেছেন শিক্ষার্থীরা৷

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম অহিদুজ্জামান ও অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান ওরফে লিটুর ক্লাস শিক্ষার্থীরা বর্জন করেছেন । স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের প্রভাষক ফারিহা কাদির ও প্রভাষক মুহাম্মদ ইহসান-উল-কবিরের ক্লাসও বর্জন করা হয়েছে৷

চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলামসহ দুই শিক্ষক এবং শিল্পকলার ইতিহাস বিভাগের একজন শিক্ষকের ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা৷  

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, কয়েকজন শিক্ষকের নামে প্রক্টর অফিসে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে অভিযোগ তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন এসব শিক্ষক সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। আবার কিছু ক্ষেত্রে বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা ডিনের সহায়তায় অ্যাকাডেমিক কমিটির মিটিংয়ের মাধ্যমে শিক্ষকদের বয়কট করেছে। কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9