জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা শুরু হবে আগামী ২৩ নভেম্বর। পরীক্ষা চলবে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত দিনে দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে। সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত চলবে।কোন কারণ দর্শানো ব্যতিরেকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোন সোশাল মিডিয়ার বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্দেশনাসমূহ:
১. প্রশ্নপত্রের ট্যাংক সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়ার পূর্বে ট্রেজারি থেকে বের করা যাবে না।
২. কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব-সাইট ems.nu.ac.bd হতে কলেজের password ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষা শুরুর অন্তত পক্ষে ৩ দিন পূর্বে প্রবেশপত্র বিতরণের কাজ শেষ করতে হবে।
৩. প্রবেশপত্র বিতরণের পূর্বে রেজিস্ট্রেশন বিবরণী অনুযায়ী পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ ও বিষয় কোড সঠিক আছে কি-না তা যাচাইপূর্বক অধ্যক্ষ মহোদয় স্বাক্ষর/ফ্যাক্সিমিলি করবেন। ভুল তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট অধ্যক্ষ দায়ী থাকবেন।
৪. পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
৫. ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরীক্ষার্থীরা নিজ দায়িত্বে জেনে নেবেন। ব্যবহারিক পরীক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে।
৬. ওয়েব-সাইট ems.nu.ac.bd হতে কলেজ পরীক্ষার্থীর রোল বিবরণী ডাউনলোড করে ২ কপি প্রিন্ট আউট নিয়ে ১ কপি সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণপূর্বক ১ কপি কেন্দ্র ফি বাবদ আদায়কৃত ৪৫০/- টাকা মধ্যে ৩০০/- টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে কেন্দ্রের) নিকট পরীক্ষা অনুষ্ঠানের ৩ দিন পূর্বেই জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০/- টাকা দিয়ে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে।
৭. পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
৮. পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd)পাওয়া যাবে। পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্যের জন্য পরীক্ষা চলাকালে প্রতিদিন অন্তত ৩ বার (সকাল, দুপুর, রাত) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েব সাইট ভিজিট করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
রুটিন দেখুন এখানে