৫ মাস না যেতেই রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির পদত্যাগ

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
ড. মো. শরিফুল ইসলাম

ড. মো. শরিফুল ইসলাম © সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে লেখা আছে, আমি গত ৩ মে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির দায়িত্ব নিয়েছিলাম। ব্যক্তিগত কারণে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় আজ ২৪ সেপ্টেম্বর অপরাহ্ন থেকে বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।

আরও পড়ুন: রাবির নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং, আবরারের মতো মারার হুমকি

পদত্যাগের কারণ জানতে ড. মো. শরিফুল ইসলামকে কল দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেও দেখা করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মকলেছুর রহমান বলেন, আমরা পদত্যাগপত্রটি পেয়েছি। এটা এখন উপাচার্য বরাবর পাঠানো হবে। উপাচার্য এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। পরবর্তীকালে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হবে।

ট্যাগ: অধ্যাপক
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬