জাবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
জাবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার

জাবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে। এতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জীববিজ্ঞান অনুষদের  ডিন অধ্যাপক ড. নুহূ আলমের অনুরোধের প্রেক্ষিতে তাকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অনুষদের ডিন নিয়োগ করা হলো। এ সময় তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধাদি ভোগ করবেন।

আরও পড়ুনঃ নতুন দুই প্রো-ভিসি ও ট্রেজারার পেল জাবি 

উল্লেখ্য, অধ্যাপক মাফরুহী সাত্তার বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন বলে জানা গেছে। 

মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
  • ২৭ এপ্রিল ২০২৬
ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের বিক্ষোভ মিছিল
  • ২৭ এপ্রিল ২০২৬
হাইকোর্টে রিট করেছেন নুসরাত
  • ২৭ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
  • ২৭ এপ্রিল ২০২৬
রিশাদের ঘটনাবহুল ওভার
  • ২৭ এপ্রিল ২০২৬
সমাজ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে: ঢাবি উপা…
  • ২৭ এপ্রিল ২০২৬