বিশ্বসেরা গবেষকের তালিকায় জাবির ৫ শিক্ষক ও এক শিক্ষার্থী

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
বিশ্বসেরা গবেষকের তালিকায় জাবির ৬ শিক্ষক-শিক্ষার্থী

বিশ্বসেরা গবেষকের তালিকায় জাবির ৬ শিক্ষক-শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের বিখ্যাত গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকা প্রকাশ করেছে। তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫জন শিক্ষক ও একজন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে। বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়। 

তালিকায় স্থান পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা হলেন- পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাঈদ আল-জামান,  ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলোজির (আইআইটি) অধ্যাপক শামীম কায়সার, রসায়ন বিভাগের অধ্যাপক মো. এনামুল হক, , এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ এ মামুন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার ৭ মাস পর জাবির প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা

এর আগে, ২০২৩ সালে প্রকাশিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয় জন শিক্ষক ও একজন শিক্ষার্থীসহ মোট সাতজন স্থান লাভ করেছিলেন৷ গতবছরের তালিকা থেকে বাদ পড়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম খলিল।

আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ…
  • ০২ আগস্ট ২০২৬
মেঘনার চরে প্রতি রাতেই হচ্ছে গরু-মহিষ চুরি, দিশেহারা খামারি…
  • ০২ আগস্ট ২০২৬