চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের মানববন্ধন

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
উপাচার্য নিয়োগের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

উপাচার্য নিয়োগের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগের দাবিতে ফের মানববন্ধন কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত উপাচার্য নিয়োগ না দিলে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করারও হুঁশিয়ারি দেন তারা।  

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বরের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা মানববন্ধনে বিভিন্ন স্লোগান দিতে থাকে ‘ভিসি নিয়ে নয়-ছয় আর নয় আর নয়’, ‘ঢাবি রাবি ভিসি পেল, চবি কেন পিছিয়ে গেল’, ‘আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন’। 

মানববন্ধনে শ্রাবন নামের এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটিতেই ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। চবিতে কেন হচ্ছেনা? সরকারের কাছে আমাদের অনুরোধ অতিসত্বর উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয় চালু করুন। আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমাদের জায়গা হচ্ছে পড়ার টেবিলে, আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিন।

মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, গত বৃহস্পতিবার ভিসি নিয়োগের একটি গুঞ্জন শুনা যায়। রবিবার ভিসি নিয়োগের প্রজ্ঞাপন আসার কথা থাকলেও এখন পর্যন্ত আসেনি। আমাদের সাথে এই প্রজ্ঞাপন, প্রজ্ঞাপন খেলা বন্ধ করুন। ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।

আরও পড়ুন: ভিসি নিয়োগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম চবি শিক্ষার্থীদের 

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আজকের (১৭ সেপ্টেম্বর) মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য নিয়োগ না দেওয়া হয় তাহলে আগামীকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট শিক্ষার্থীদের তোপের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরসহ প্রক্টরিয়াল বডি, সকল হলের প্রভোস্ট পদত্যাগ করেন। এরপর থেকে এক মাসের বেশি সময় ধরেই উপাচার্য-হীন রয়েছে বিশ্ববিদ্যালয়টি। ফলে ব্যাহত হচ্ছে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এজন্য দ্রুত উপাচার্য, উপ-উপাচার্য নিয়োগের দাবিতে গত ৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৫ম দিনের মতো টানা আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9