রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলেন আরিফ

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ PM
রাকসুর নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে ৭২৫টি গাছ বিতরণ করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আরিফ আলভী

রাকসুর নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে ৭২৫টি গাছ বিতরণ করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আরিফ আলভী © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে ৭২৫টি গাছ দিয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আরিফ আলভী। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে ১১ প্রজাতির এসব গাছ বিতরণ ও রোপণের উদ্যোগ নেওয়া হয়।

এর মধ্যে কিছু গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। অধিকাংশ গাছ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প শাখার কাছে হস্তান্তর করা হয়, যাতে সেগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করা যায়।

এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘রাকসু নির্বাচনের আগে আরিফ আলভী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন—জিতুন বা হারুন—ততগুলো গাছ ক্যাম্পাসে দেবেন। তার এমন পরিবেশবান্ধব ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম সুলতানা ঐশি বলেন, ‘প্রতিটি ভোটের বিনিময়ে একটি করে গাছ দেওয়ার প্রতিশ্রুতি ছিল তার। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এখানে একাধিক গাছ নেওয়ার সুযোগ থাকলেও আমার একটি গাছ ভালো লেগেছে, তাই একটি নিয়েছি।’

এ সময় আরিফ আলভী বলেন, ‘রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমি ১ হাজার ৭২৫ ভোট পেয়েছিলাম। তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম, জিতি বা হারি—যত ভোট পাব, ততগুলো গাছ দেব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রথম ধাপে ১১ প্রজাতির ৭২৫টি গাছ দিয়েছি। এগুলো নিজের উপার্জনের টাকা দিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ৬৪ জেলায় ১ হাজার ৭২৫টি করে গাছ দেওয়ার ইচ্ছা রয়েছে।’

ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9